আজ , , ,

ডামুড্যায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিবাদ্য নিয়ে শরীয়তপুরের ডামুড্যায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় র‌্যালিটি উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন আইয়ুবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকন্ঠ ভক্ত, সহকারি শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু, মোঃ উজ্জ্বল সিকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক, আলমগীর হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card


১৩ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর এর দাফন সম্পন্ন

www.hongkar.com |
dailyhongkar