১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট রোববার শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, ডিআইও-১ আজহারুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ। এ সময় পুলিশ সুপার বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।