আজ , , ,

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নতুন উপাচার্যের কার্যভার গ্রহণ

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম আজ শরীয়তপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। গত ১২ আগস্ট তিনি ঢাকাস্থ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর কার্যালয়ে বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান মনোয়ারা সিকদার এর কাছে উপাচার্য পদে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। উল্লেখ্য, তিনি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ড. হাকিম আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছান। এরপর ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্ত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ও ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালো রাতে পরাজিত ঘাতকের বুলেটে নির্মমভাবে শহীদ জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করেন।
সমবেতদের উদ্দেশে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার শুরুতে তিনি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন বঙ্গবন্ধুই বাংলাদেশ, তাঁর অবদানে প্রাপ্ত এ স্বাধীন দেশে আমরা আজ বৈষম্যহীনভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছি যা স্বাধীনতাপূর্ব যুগে ছিল অকল্পনীয়। তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী ও স্বনামধন্য শিল্পোদ্যোক্তা, দানবীর, বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদার এর কথা যার অবদানে এ প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পেয়েছে। ড. হাকিমকে উপাচার্য পদে মনোনীত করার জন্য তিনি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা সচিব মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য হল জ্ঞান আহরণ করা, নতুন জ্ঞানের সৃষ্টি করা ও জ্ঞান বিতরণ করা। উচ্চতর জ্ঞানের বিকাশে আমাদের শিক্ষার্থী ও গবেষকদেরকে সকল ধরণের সেবা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত সেবার মানের ধারাবাহিক উন্নতি সাধন করাই আমার লক্ষ্য। আমি আশা করব আমরা সবাই নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এবং এরই সাথে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের এ অগ্রযাত্রায় নিজেদের অন্তর্ভুক্ত করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।
বক্তব্য শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্যবৃন্দ, ও তাঁর ঘনিষ্ঠ সহচর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জয়নুল হক সিকদারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
কঠোর স্বাস্থ্যবিধি মেনে এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবদুল খালেক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক এমরান পারভেজ খান, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমামুনুর রহমান, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সনেট কুমার সাহা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহরুফ হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহফুজুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. মতিউর রহমান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. রহিম উদ্দিন, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আবদুল করিম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. জহুর-উজ-জামান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মিজানুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, মকফর উদ্দিন সিকদার হলের প্রোভস্ট ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিমুল এহসান, মনোয়ারা সিকদার হলের প্রোভস্ট ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার ফাতেমা আক্তারসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Share this news as a Photo Card


২৮ আগস্ট ২০২৬

পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন

www.hongkar.com |
dailyhongkar