আজ , , ,

গোসাইরহাটে মাস্ক বিতরণ

শরীয়তপুরের গোসাইরহাটে ১৪ আগস্ট শনিবার দুপুরে আহসান উল্লাহ সমাজ কল্যান সংঘের সামনে থেকে মাইগ্রেশন ফোরাম গোসাইরহাট শাখার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। মাইগ্রেশন প্রোগ্রাম গোসাইরহাট শাখার কার্যকরী সদস্যবৃন্দ গোসাইরহাটের প্রধান প্রধান সড়কে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মাইগ্রেশন ফোরাম গোসাইরহাট শাখার সভাপতি দেওয়ান মো. শাজাহান, সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন, সহ-সভাপতি মো. আবুল হাসেম, কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন, রেবেকা সুলতানা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অফিসার আসমা রহমান, আহসান উল্লাহ সমাজ সংঘের সাধারণ সম্পাদক আ. মতিন খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ কাওসার, আওয়ামীলীগের উপজেলা সহ দফতর সম্পাদক শেখ মো. কামাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য মাইগ্রেশন ফোরাম বিদেশ ফেরতদের পুণরেত্রীকরণ, আয় বৃদ্ধিকরণ প্রশিক্ষন, ঋণ, অনুদান, বৃক্ষরোপণ কর্মসূচীসহ বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে থাকে।

Share this news as a Photo Card


২৭ জানুয়ারি ২০২৬

জনবল সংকট ধুঁকছে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

www.hongkar.com |
dailyhongkar