আজ , , ,

মরহুম জয়নুল হক সিকদারের জন্মদিনে ত্রাণ বিতরণ

সাবেক ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠিতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদারের জন্মদিনে মুক্তিযোদ্ধা, অসচ্ছল, প্রতিবন্ধী, পথশিশুসহ পাঁচ শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিকদার গ্রুপ।
১৩ আগস্ট সকাল ১০টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুরে মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।
বর্তমানে করোনাভাইরাসের কারণে জন্মদিনে কোনো সামাজিক অনুষ্ঠান না করে মুক্তিযোদ্ধা পরিবার, অসচ্ছল, প্রতিবন্ধী, পথশিশুসহ মোট ৫শ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিলো, চাউল ৫ কেজি ,ডাল ১ কেজি, তৈল ১ লিটার, আলু ১ কেজি, সাবান ১টা, লবন ১ কেজি।
এসময় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিকদার আব্দুল মান্নান, রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব সিকদার, ন্যাশনাল ব্যাংকের শরীয়তপুর জেলার জোনাল অফিসার সেকান্তার আলী, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের শরীয়তপুর জেলার সভাপতি সজল সিকদার প্রমূখ।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

নড়িয়ার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রবাসী বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ

www.hongkar.com |
dailyhongkar