আজ , , ,

ভেদরগঞ্জে গ্রাম পুলিশ-দফাদারদের মাঝে পোষাক ও সাইকেল বিতরণ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নের ও এক পৌরসভার ১২৬ জন গ্রাম পুলিশ এবং দফাদারদের মাঝে পোশাক ও সাইকেল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এ সাইকেল ও পোষাক বিতরণ করা হয়।
১১ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে পোশাক ও সাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ।
ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে বেলা ১২ টায় বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, প্রত্যন্ত অঞ্চলে সরকারের নির্ভরযোগ্য প্রতিনিধি হচ্ছেন গ্রাম পুলিশ। তাদের চলাচলের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হলো। তিনি আরও বলেন, গ্রাম পুলিশ সদস্যরা তৃণমূল মানুষের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন। এ সাইকেল পেয়ে তাঁদের কাজের গতি আরও বাড়বে বলে আশা করি।
এসময় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার তোফাজ্জল তোসেন মোড়ল, উপজেলা মুক্তিযোদ্ধা কালীন কমান্ডার আব্দুল মান্নান রাড়ী, মহিষার ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরদার, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী গিয়াসউদ্দিন প্রমুখ।
উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা বলেন, অনেক সময় প্রত্যন্ত এলাকায় আমাদের হেঁটে দায়িত্ব পালন করতে হয়। সাইকেল পাওয়ায় আমাদের চলাচলের সুবিধা হবে। এখন বিড়ম্বনায় দূর হবে তেমনি সময় ও অর্থের সাশ্রয় হবে। মহিষার ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য চানমিয়া সরদার বলেন, ‘আমরা অতিরিক্ত কোনো সুবিধা কখনোই পাইনি। সাইকেল পাওয়ায় আমরা আনন্দিত। এখন আমাদের কাজে সুবিধা হবে।’

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar