আজ , , ,

শরীয়তপুরে ২৪ ঘন্টায় করেনায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৭

গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় ২১৭ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে নড়িয়া উপজেলায় মৃত্যু হয়েছে ২ জন ও সদর উপজেলায় ১ জন।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত নতুন রোগী সদর উপজেলায় ৪৫ জন, জাজিরায় ৯ জন, নড়িয়ায় ৫৮ জন, ভেদরগঞ্জে ৪৪ জন, ডামুড্যায় ৩৬ জন ও গোসাইরহাটে ২৫ জন। ১১ আগস্ট বুধবার জেলা স্বাস্থ্য প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২০২ জন সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
এ ছাড়াও গত ২৪ ঘন্টায় ৫৭২ জনের দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। তবে এ পর্যন্ত মোট ২২ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার ফলাফল হাতে এসেছে ৫২৬ জনের। এই পর্যন্ত নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফল স্বাস্থ্য বিভাগের হাতে পৌঁছেছে ২১৬৪৫ জনের।
এই পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৬৯ জন। যার মধ্যে সদরে ৭ জন, জাজিরায় ৬ জন, নড়িয়ায় ৩৭ জন, ভেদরগঞ্জে ৯ জন, ডামুড্যায় ৭ জন ও গোসাইরহাটে ৩ জনসহ সর্বমোট ৬৯ জন।
গত ২৪ ঘন্টায় ২০২ জন সুস্থ হওয়াসহ এই পর্যন্ত ৪ হাজার ২০৬ জন সুস্থ হয়েছে। সদরে ১ হাজার ৩৯০ জন, জাজিরায় ৩৬২ জন, নড়িয়ায় ৫৭২ জন, ভেদরগঞ্জে ৬৫০ জন, ডামুড্যায় ৫০৭ জন ও গোসাইরহাটে ৭২৫ জন সুস্থ হয়েছে। বর্তমানে বিভিন্ন পর্যায়ে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২২৭৮ জন।

Share this news as a Photo Card


২০ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬ জেলে আটক

www.hongkar.com |
dailyhongkar