আজ , , ,

ডামুড্যায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন কাউন্সিলর শফিক উল্লাহ বেপারী

জনভোগান্তি কমাতে খানাখন্দে ভরা রাস্তা নিজ উদ্যোগে মেরামত করলেন ডামুড্যা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিক উল্যাহ বেপারী।
ডামুড্যা-ভেদরগঞ্জ সড়কের, ডামুড্যা বাসস্ট্যান্ড হতে আরঙ্গের খোজা নামক স্থান পর্যন্ত ১৩শ মিটার রাস্তা খানাখন্দে ভরা এবং এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জনভোগান্তি কমাতে ডামুড্যা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিক উল্লাহ বেপারীর উদ্যোগে প্রায় ১৩শ মিটার রাস্তা মেরামতের উদ্যোগ নেন এবং সকাল থেকে দুপুর পর্যন্ত নিজে উপস্থিত থেকে রাস্তা সংস্কার কাজে নিজেকে জড়িত রাখেন।
অটোরিক্সা চালক আল আমিন জানান, রাস্তাটি খুবই নাজুক অবস্থা কাদা পানিতে একাকার ছিল। আমরা গাড়ি নিয়ে যেতে হলে ঘটতো দুর্ঘটনা, পোহাতে হত বিড়ম্বনা। বৃষ্টিতে রাস্তা খানাখন্দে সৃষ্টি হলেও খবর নেয়নি কেউ। আজ দেখলাম কাউন্সিলর শফিক ভাই স্থানীয় মানুষের ভোগান্তির কথা ভেবে এগিয়ে এসেছেন। তিনি নিজের থেকে রাস্তা ঠিক করছেন। তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই ।
রাস্তা সংস্কার প্রসঙ্গে পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিক উল্লাহ বেপারী বলেন, কয়েক দিন ধরে ভারী বর্ষণের কারণে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে তা খানাখন্দে পরিণত হয়। আমি খোঁজ নিয়ে ডামুড্যা বাসস্ট্যান্ড হতে আরঙ্গের খোজা নামক স্থান পর্যন্ত প্রায় ১৩শ মিটার রাস্তা সমস্যা কবলিত। বিষয়টি আমার নজরে আসার পর থেকেই আমি নিজ থেকে উদ্যোগ নেই উক্ত রাস্তা সংস্কার করার জন্য।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

জাজিরায় রান্নাঘরে মজুত ছিলো বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরণে আহত গৃহবধূ

www.hongkar.com |
dailyhongkar