আজ , , ,

বর্ষিয়ান বিএনপি নেতা ফজলুল করিমের ইন্তেকাল

শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি, ডামুড্যা উপজেলা বিএনপির সভাপতি, ডামুড্যা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আহ্মেদ গ্রুপের চেয়ারম্যান সাঈদ আহ্মেদ আসলামের চাচা আলহাজ্ব ফজলুল করিম বেপারী (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——-রাজিউন)। তিনি মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল ৯টায় ডামুড্যা উপজেলা পরিষদ মাঠ চত্বরে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর পরে সকাল ১০টায় তার নিজ গ্রাম ডামুড্যার ধনই মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে মাদ্রাসা কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ শফিকুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক সরদার একে এম নাসির উদ্দিন কালু, সহ-সভাপতি এড. জাহাঙ্গীর আলম কাশেম, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহ্মেদ আসলাম, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ সিরাজুল হক মোল্লাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। এদিকে শরীয়তপুর জেলা বিএনপি মরহুমের মৃত্যুতে ৪ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন। শোক কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো ব্যাচ ধারণ ও চতুর্থ দিন মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar