আজ , , ,

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশীর মৃত্যু ও একজন আহত হয়েছে। নিহতরা হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আইয়ুব আলী খানের ছেলে সুলাইমান খান (৩২) ও ডামুড্যা পৌরসভার বিশাকুড়ি গ্রামের মৃত শওকত আলী তালুকদারের ছেলে নাঈম তালুকদার (২৮)।
পরিবারের সূত্রে জানা যায়, গত ৭ বছর আগে জীবনের তাগিদে সাউথ আফ্রিকায় পাড়ি জমান সোলায়মান খান। ৭ বছরে দেশে আসেননি তিনি। অপর দিকে ৩ বছর আগে পরিবার নিয়ে ভালো থাকার আশায় পাড়ি জমান নাঈম তালুকদার। দুইজন একই দোকানে কাজ করতেন। গত রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হন তিন বন্ধু। এ সময় ক্যাপটেন শহরের ভিলেজড্রপ থেকে খারাবো টাউনে আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলে মারা যায় সোলায়মান এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাঈম। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে সিয়াম নামের আরেক বন্ধু।
নাঈম তালুকদারের ফুফাত ভাই মাসুম সরদার বলেন, নাঈমের বড় বোন হালিমা তার পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকায় থাকেন। আজ সকাল ৯টায় মুঠোফোনে নাঈমের মৃত্যুর খবর জানান তিনি।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar