ডামুড্যা উপজেলার পৌর ভূমি অফিস, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যায়ল, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান।
৯ আগস্ট সোমবার বেলা ১১টায় পৌর ভূমি অফিসে প্রবেশ করে প্রয়োজনীয় নথিপত্র তলব করেন। পরিদর্শন শেষে পৌর ভূমি অফিসের সামনে সৌন্দর্য বৃদ্ধির জন্য কয়েকটি ফুল ও ফলের চারা রোপণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, সহকারি কমিশনার (ভূমি) সবিতা সরকার, পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ডামুড্যা প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল।
জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্রে পরিনত করার জন্য দিন-রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার নির্দেশনায় আমরাও জনসেবামূলক কাজ করে যাচ্ছি। মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জমি সহ ঘর প্রদান বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।