আজ , , ,

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম মজিদ-জরিনা স্কুল

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র উভয় গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
রোববার ৮ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এ সময় উপস্থিত জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসেন রেজা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবেদা আফসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল।
জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার ছোঁয়া ও সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে দেওয়ান ফারিহা তাসনিম।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar