আজ , , ,

ডামুড্যায় বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

“সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন করা হয়।
রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের আর্থিক সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের মাঝে সেলাই মেশিন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার ও পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar