সারাদেশের মত ভেদরগঞ্জে করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঘোষিত গণটিকার কার্যক্রম শনিবার শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের ঘোষনা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যারদের দেয়া টোকেন কোন কাজেই আসেনি এ উপজেলায়। টিকা নেয়ার জন্য সকাল ৭টা থেকেই ২৫ বছর উর্দ্ধ বয়সী নারী-পুরুষের দীর্ঘ লাইন শুরু হয় প্রতিটি বুথে ।
এদিকে উপজেলা প্রশাসনের আহবানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন মুক্তিযোদ্ধা, বয়স্ক এবং প্রতিবন্ধিদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিকাদান কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৯টা থেকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হলেও সাতটা থেকেই প্রথম ডোজ প্রত্যাশীরা লাইনে দাঁড়িয়ে আছেন।
তবে প্রশাসন, মুক্তিযোদ্ধা, বয়স্ক এবং প্রতিবন্ধিদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়ার সুযোগ করে দেয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, উপজেলা প্রশাসনে বাস্তবায়নে সকাল ৯টা হতে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। ক্যাম্পেইনের আওতায় উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৬শ করে টিকা দেওয়া হবে। আমরা আজ ৮ টি ইউনিয়নে ৪ হাজার ৮০০ জনকে টিকা দিচ্ছি। বাকি ৫টি ইউনিয়নে ৩ হাজার ডোজ টিকা আগামীকাল রোববার দিবো।