আজ , , ,

ডামুড্যায় ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু

শরীয়তপুরের ডামুড্যায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯ টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ, পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল। এসময় উপস্থিত ছিলেন, সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আলী আজগর মিয়া, ওসি তদন্ত প্রবীন কুমার চক্রবর্তী, এমটি ইপিআই মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মোঃ নাসির উদ্দিন ও ওয়ার্ড কাউন্সিলর টিপু মাদবর ।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন মাঝে বলেন, বর্তমান সরকার প্রধান দেশরত্ন শেখ হাসিনা গ্রাম গঞ্জের মানুষের কথা চিন্তা করে তৃণমূল পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকল শ্রেণীর মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ভাবে প্রচার-প্রচারণা করে আসছে। তারই ফলশ্রুতিতে আজ দেশব্যাপী শুরু হলো কোভিট-১৯ গণটিকা কর্মসূচি। আমরা চাই প্রতিটি ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষ এই টিকা গ্রহণ করুক যাতে করে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

নড়িয়ার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রবাসী বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ

www.hongkar.com |
dailyhongkar