ডামুড্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগস্ট বৃহস্পতিবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জাতির পিতার ম্যুরালের সামনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়েছে।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হুমায়ুন কবির বাচ্চু সৈয়াল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।