আজ , , ,

ডামুড্যায় অসহায়দের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

জেলার ডামুড্যা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে ২ বান্ডেল মোট ১০০ বান্ডেল ঢেউটিন ও ৩ হাজার করে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
৪ আগস্ট বুধবার বেলা ১১টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সামনে থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, ডামুড্যা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও ধানকাটি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু, সিড্যা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আমিনসহ উপকার ভোগীগণ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, প্রান্তিক জনগণকে গুরুত্ব দিয়ে কাজ করছে। যে কারণে আমাদের দেশ আজ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিনত হচ্ছে। আমাদের সরকার প্রধান জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর দৃঢ়তার গুনে করোনার মধ্যেই আমাদের দেশের উন্নয়নের অভিযাত্রা বহমান রয়েছে। করোনায় বিশ্ব যখন টালমাটাল তখনো বাংলাদেশে স্বভাবিক ভাবে মহামারি মোকাবেলা করছে। আর এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর দুরদর্শিতার কারণে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar