শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা এবং শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, সরকারী পূর্ব মাদারীপুর কলেজের অধ্যক্ষ জহিরুল্ল্যাহ, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ ও শরীফ আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, জনস্বাস্থ্য প্রকৌশল কাজী রিয়েল, সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আলী আজগর, পূর্ব ডামুড্যা ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, শিধলকুড়া ইউপি চেয়ারম্যান জানে আলম খোকন, ধানকাঠি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু, আমিন উদ্দিন ঢালি, দারুল আমান ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন খান, সিড্যা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আমিন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ।