জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শরীয়তপুর জেলা সভাপতি, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক ও শরীয়তপুর সরকারী কলেজে ছাত্রদলের সাবেক সভাপতি তারিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অ-ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। আজ মঙ্গলবার বিকাল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি, মা, স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা মরহুমের নিজ গ্রাম শরীয়তপুর পৌরসভার দক্ষিন মধ্যপাড়া গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ শফিকুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক সরদার একে এম নাসির উদ্দিন কালু, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহ্মেদ আসলাম, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ সিরাজুল হক মোল্লাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।