আজ , , ,

শরীয়তপুর পৌর ১১ দলীয় ঐক্যের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবীতে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোটের শরীয়তপুর পৌরসভা শাখা। বুধবার (৫ আগস্ট) বাদ আসর শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শরীয়তপুর পৌরসভা জামায়াতের আমীর আব্দুল জব্বার মীরের নেতৃত্বে গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পালং মডেল থানা সংলগ্ন ঢাকা-শরীয়তপুর মহাসড়কে শেষ হয়।
সেখানে শরীয়তপুর পৌর জামায়াতের আমীর আব্দুল জব্বার মীরের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কেএম মকবুল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারাী সহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা বেলাল হোসেন, শরীয়তপুর পৌরসভা মেয়র প্রার্থী মজিবুর রহমান, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমান পাহাড় প্রমূখ।
সমাবেশ থেকে জেলা নায়েবে আমীর মাওলানা কেএম মকবুল হোসাইন বলেন, এদেশের মানুষ একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চেয়েছিল। সেদিন ছাত্র-জনতা একত্রিত হয়ে ফ্যাসিস্টকে বিদায় করেছিল। আজ একটি মহল গণ ভোটের রায়, গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য তালবাহানা শুরু করেছে। ১১ দলীয় ঐক্যজোটের গণদাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি দিয়ে যাবো। আমাদের দাবী বাস্তবায়ন করে আমরা রাজপথ ছাড়ব।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar