জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জেলা শহরের পৌরসভা এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক ইসলাম।
পুষ্পস্তবক অর্পণের পর উপস্থিত কর্মকর্তারা জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে জাতির জন্য তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জেলা কমান্ড্যান্ট।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা কমান্ড্যান্ট মো. ফারুক ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ দেশপ্রেম, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
এ সময় জেলা কমান্ড্যান্ট এর সঙ্গে উপস্থিত ছিলেন, সার্কেল এ্যাডজুট্যান্ট অভিজিৎ সাহা, সদর উপজেলা আনসার ভিডিপি’র কর্মকর্তা সবুজ চন্দ্র দেবনাথ সহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।