আজ , , ,

শরীয়তপুরে বাংলা কিউআর নিয়ে বিকাশ মার্চেন্টের মতবিনিময় সভা

বাংলাদেশ সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার ধারাবাহিকতায় শরীয়তপুরে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ মার্চেন্ট ‘বাংলা কিউআর’ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টায় শরীয়তপুর শহরের চিকন্দী ফুড পার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বিকাশ মার্চেন্টের ফরিদপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার মোছাদ্দের আলী মিঠু ‘বাংলা কিউআর’ এর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “দেশের অর্থনীতিকে ক্যাশলেস করার লক্ষ্যে বাংলাদেশ সরকার যে বৈপ্লবিক ও দূরদর্শী পদক্ষেপ নিয়েছে, মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ শুরু থেকেই সেসব উদ্যোগের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যেই ব্যবসায়ীদের সুবিধার্থে ‘বাংলা কিউআর’ সেবা আনা হয়েছে। এর মাধ্যমে একটিমাত্র কিউআর কোড ব্যবহার করেই ব্যবসায়ীরা নিরাপদে পেমেন্ট গ্রহণ করতে পারেন। নগদ টাকা বহনের ঝুঁকি কমিয়ে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়াতে শরীয়তপুরে সকল ব্যবসায়ীকে এই সেবা গ্রহণের আহ্বান জানান। মার্চেন্টের ব্যবসা প্রবৃদ্ধির জন্য বিকাশ মার্চেন্ট এর জন্য লোনের ব্যবস্থা, পাশাপাশি লেনদেনের প্রক্রিয়াকে আরও সহজ ও আকর্ষণীয় করতে বিকাশের পেমেন্ট স্পিকার সুবিধার বিভিন্ন দিক তুলে ধরেন।”
অনুষ্ঠানে বিকাশ মার্চেন্টের শরীয়তপুর টেরিটরি অফিসার সুলতান মাহমুদ বলেন, “সরকারের ক্যাশলেস নীতি বাস্তবায়নে বাংলা কিউআর একটি যুগান্তকারী পদক্ষেপ। আগে বিভিন্ন অ্যাপের জন্য আলাদা আলাদা কিউআর কোডের প্রয়োজন হলেও এখন একটি প্ল্যাটফর্মের মাধ্যমেই সব ধরণের পেমেন্ট গ্রহণ করা সম্ভব হবে। এর ফলে সময় সাশ্রয়ের পাশাপাশি ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতাও নিশ্চিত হবে।”
এসময় উপস্থিত ছিলেন বিকাশ মার্চেন্টের অপারেশন ম্যানেজার মো: রিয়াজুল মাদবরসহ শরীয়তপুরের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা।

Share this news as a Photo Card


০৪ আগস্ট ২০২৬

বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে মোংলায় কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন

www.hongkar.com |
dailyhongkar