আজ , , ,

শরীয়তপুর-বরিশাল রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু’র আবেদনে শরীয়তপুর-ভেদরগঞ্জ-হিজলা রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানাগেছে, জাতীয় রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, আঞ্চলিক বৈষম্য হ্রাস এবং দক্ষিণ-মধ্যাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
‎‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ জুলাইয়ের এক চিঠিতে জানানো হয়, হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু’র আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত রেললাইন নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
‎চিঠিতে বলা হয়, জাতীয় রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, আঞ্চলিক বৈষম্য হ্রাস এবং দক্ষিণ-মধ্যাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রস্তাবিত রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যাচাই শেষে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জানা যায়, শরীয়তপুরবাসীর প্রত্যাশিত এ রেললাইন বাস্তবায়িত হলে ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাটসহ পুরো জেলার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিল্প, বিনিয়োগ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
এদিকে শরীয়তপুর-বরিশার রেললাইন প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকার মানুষ। তারা বলছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু প্রতিশ্রুতি দেয়না। সে আমাদের প্রত্যাশা পুরণের জন্য কাজ করেন।
গোসাইরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তারিক আজিজ মোবারক ঢালী বলেন, আমাদের মাটির সন্তান জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। সে নির্বাচনের সময় কোন প্রতিশ্রুতি দেয়নি। শুধু বলেছে আমার কাছে পুরো শরীয়তপুর একটি পরিবার। আর আমি সে পরিবারের সন্তান। তাই মনে রাখবেন সন্তানের কর্ম তার পরিবারের জন্য। তিনি নির্বাচিত হয়েছেন। দেশ নায়ক তারেক রহমান সরকার গঠন করার পরে অপু ভাই তার এলাকার উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারই ফসল আমরা পেতে যাচ্ছি। আমাদের সাধারণ চোখে এটা স্বপ্ন হলেও ইনশাআল্লাহ দ্রুতই শরীয়তপুর-হিজলা, ভায়া ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট রেল লাইন আমরা দেখতে পাবো।
ডামুড্যা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ উজ্জল সিকদার বলেন, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হৃদয়ে ধারণ করেছেন সবার আগে বাংলাদেশ, আর আমাদের সংসদ সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ধারণ করেন সবার আগে শরীয়তপুর। তিনি দলমত নির্বিশেষে শরীয়তপুরের উন্নয়নে কাজ করছেন। আমি বিশ্বাস করি তার মাধ্যমেই অবহেলিত জেলার নাম ঘুচিয়ে শরীয়তপুর হবে উন্নত আধুনিক শরীয়তপুর।
হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুরবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমি বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন করেছি। প্রধানমন্ত্রীর কার্যালয় সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়ায় আমি কৃতজ্ঞ। আশা করছি, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এই রেললাইন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar