শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের উপক্রীড়া সম্পাদক মোজাম্মেল প্রধানকে গ্রেফতার করেছে ডামুড্যা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ডামুড্যা থানার তদন্ত কর্মকর্তা অলিউল্লাহ।
রবিবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ডামুড্যা পৌরসভার কুলকুড়ি এলাকার সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মোজাম্মেল হক প্রধান (৩০) দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা ছাত্রলীগের উপক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া যায়। মোজাম্মেল প্রধান জনমনে আতঙ্ক সৃষ্টি ও জানমালের ক্ষতির উদ্দেশ্যে ককটেল বোমা মজুদ এবং বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে প্রেরণ করা হয়।
ডামুড্যা থানার তদন্ত কর্মকর্তা অলিউল্লাহ বলেন, ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। জনমনে আতঙ্ক সৃষ্টি ও জানমালের ক্ষতির উদ্দেশ্যে ককটেল বোমা মজুদ এবং বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।