জাতীয় সংসদের হুইপ, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেছেন, সুবিধার নাম উন্নয়ন সেই চিন্তা মুছে ফেলতে হবে। জনগণের করের টাকায় উন্নয়ন হবে সুপরিকল্পিত, মানসম্মত ও স্থায়ী।
তিনি শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার উন্নয়ন, সমস্যা ও প্রয়োজনীয় কার্যক্রম পরিদর্শন শেষে উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) কে,এম রাফসান রাব্বি, ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা প্রিয়াংকা বিশ্বাস, পৌসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আলিম মোল্যা, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসেম ঢালী, আসলাম মাঝি, বিএম মোস্তফা। এর পূর্বে হুইপ পায়ে হেটে পৌর এলাকার সমস্যা গুলো সচোখে দেখেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তিনি সাবেক মেয়রসহ বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথেও কথা বলেন। হুইপ বলেন, আমাদের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ হৃদয়ে ধারণ ও কর্মের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।