আজ , , ,

মাদকবিরোধী বার্তায় শরীয়তপুরে প্রীতি ফুটবল ম্যাচ ও গাছের চারা বিতরণ

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় শরীয়তপুরে প্রীতি ফুটবল ম্যাচ ও গাছের চারা বিতরণ করেছে সদর উপজেলা ছাত্রদল।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সদর উপজেলার মনোহর মোড় সংলগ্ন বালুর মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন সদর উপজেলা ছাত্রদল নেতা মো. নাঈম হাসান ইরাদ মোল্লা।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অন্যতম লক্ষ্য যুব সমাজকে মাদকমুক্ত রাখা। সেই লক্ষ্য বাস্তবায়নে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খেলোয়াড়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝেও একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।
এই আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে শত শত দর্শক।
চরম উত্তেজনাপূর্ণ এ প্রীতি ম্যাচে দক্ষিণ মধ্যপাড়া একাদশকে ৫-২ গোলের ব্যবধানে পরাজিত করে চরপাতাং ফুটবল একাদশ।
আয়োজক মো. নাঈম হাসান ইরাদ মোল্লা বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar