শরীয়তপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাছরাঙা’র দুইদিন ব্যাপী ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
কর্মসূচী মধ্যে ছিল মাছরাঙা টেলিভিশন এর সংবাদ প্রচারনা ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা শীর্ষক আলোচনা সভা, প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা, বৃক্ষরোপণ ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
৩০ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ টায় শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে আনুষ্ঠানিক ভাবে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক।
মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ কবির উজ্জামান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ এনামুল হক, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার, শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন রবীন, যুগান্তরের প্রতিনিধি রায়হান কবির সোহেল, এটিএনবাংলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, বিটিভি প্রতিনিধি মফিজুর রহমান রিপন, সপ্তাহিক শরীয়তপুর এর নির্বাহী সম্পাদক মোঃ আমিনুল হক দুলাল, সাংবাদিক বারেক ভুইয়া, ইসহাক মাদবর, মোঃ শিহান, জামাল মল্লিক, রাজিব হোসেন রাজন, আকাশ, বিধান মোঃ মজুমদার, নুরুজ্জামান শেখ, শাহজাদি সুলতানা, বৈশাখী টিভি প্রতিনিধি খালেক হোসেন ইমন, ফিরোজ আলম ঢালী, মোঃ রকি আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মোঃ মীরাজ শিকদার, মোহাম্মদ জাব্বার হোসেন, রানা মিয়া ।
এর আগে নড়িয়া উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) লাকি দাস, কৃষি কর্মকর্তা সবুজ চৌধুরী, মোঃ ফারুক হোসেন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও মাছরাঙ্গা টিভির শুভাকাঙ্খীবৃন্দ। এ সময় কেক কাটা হয় ।
পরে উপজেলা পরিষদ চত্ত্বরে ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মৃতি চারনে ১৫ টি ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
এছাড়া ও শরীয়তপুর জেলা শহরের সুনামধন্য বিদ্যাপিঠ এসডিএস একাডেমিতে শিক্ষার্থীদের খুশিমনে চিত্রাঅংকন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু শ্রেণী থেকে নবম শ্রেনীর শিক্ষার্থীদের তিন টি গ্রুপে ১৫ জন করে ৪৫ জন ছাত্রছাত্রী অংশ নেন।
খুশি মনের চিত্রাংকনে মাছরাঙা পাখির ছবি, রক্তাক্ত জুলাইয়ের শহীদদের ছবি, স্মৃতিসৌধ, শহীদ মিনার, গ্রাম বাংলার ছবি রং তুলিতে ফুটে উঠে।
চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন বাসস জেলা প্রতিনিধি মোঃমজিবুর রহমান, অধ্যক্ষ মোঃ রিপন হোসেন সহ অভিভাবক ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।