আজ , , ,

ভেদরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, কৃষিকার্ড, ফ্যামিলিকার্ডসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) কে,এম রাফসান রাব্বি, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোফাজ্জল হোসেন, উপজেলা প্রণী সম্পদ অফিসার ডাঃ মোঃ ইমরান হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আহম্মেদ, কৃষি অফিসার কৃষিবিদ তাহমিনা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ।
সভায় বক্তারা উপজেলায় বাল্যবিবাহ, মাদক, চুরি, ইভটিজিংসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে কিশোর বাইকার, মাদক আর যাতায়াতের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

www.hongkar.com |
dailyhongkar