আজ , , ,

শরীয়তপুরে ছাত্রদল নেতার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ছাতা বিতরণ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ছাতা বিতরণ করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সদর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. নাঈম হাসান ইরাদ মোল্লার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা ও প্রয়োজনীয় ছাতা বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে তাদেরকে পরিবেশ সংরক্ষণে সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
এছাড়াও বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয়, সেজন্য তাদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar