আজ , , ,

ভেদরগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকার চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য বিভাগ।
শনিবার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে ভেদরগঞ্জ উপজেলার দুলারচর থেকে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের বাশগারি পর্যন্ত ১৫ কিলোমিটার নদী এলাকায় অভিযান চালায় তারা। এ সময় নদীর তীর থেকে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের দেড় শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ করে। পরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল্লাহ আল ইমরান জানান, মৎস্য ও জলজ জীব বৈচিত্রের জন্য চায়না দুয়ারী জাল অত্যান্ত বিপদজনক ও ক্ষতিকর। চায়না দুয়ারী জাল নির্মূলে আমাদের নিয়মিত চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালাই। এ সময় নদীর থেকে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের দেড় শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ করি। যা পরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

www.hongkar.com |
dailyhongkar