আজ , , ,

শরীয়তপুরে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করলেন সাঈদ আহমেদ আসলাম এমপি

শরীয়তপুর সদর উপজেলায় সুবিধাবঞ্চিত নারী ও মেধাবী শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থান এবং শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। এ সময় প্রধান অতিথি বলেন, সরকারের এ ধরণের সহায়তা নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়াও অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ধরণের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar