আজ , , ,

উত্তর তারাবুনিয়ায় শুকনো খাবার বিতরণ করলেন ইউএনও

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ২শ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তায় আওতায় “শুকনা খাবার” বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে উত্তর তারাবুনিয়া ইউনিয়ন বন্যা আশ্রয় কেন্দ্র থেকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় এ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে এ শুকনা খাবার বিতরণ করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাসান আহম্মেদ, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামী, বিএনপি নেতা মামুন সরকার, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেকান্তর বেপারীসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যগণ।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সিদ্দিক তার বক্তব্যে বলেন, আমরা সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ সাহেব এর নির্দেশে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের থেকে প্রাপ্ত ২শ প্যাকেট শুকনো খাবার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তায় হিসেবে বিতরণ করেছি।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar