আজ , , ,

শরীয়তপুরে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন

শরীয়তপুরে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা (চৎব-ঈধংব গবফরধঃরড়হ) কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় জেলা জজ আদালতের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান খান।
মিনিস্ট্রি অব ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্ট অ্যাফেয়ার্স-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি আদালতে মামলার জট কমানো, দ্রুত বিরোধ নিষ্পত্তি এবং জনগণের সময় ও অর্থ সাশ্রয়ে এই কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সোলায়মান।
এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শর্মিষ্ঠা বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar