শরীয়তপুরের বুড়িরহাটে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বুড়িরহাট শ্রীশ্রী রাধামাধব মন্দির থেকে রথযাত্রা বের হয়ে মৃধাবাড়ি পর্যন্ত যায়। এতে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।
মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ বোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রামকৃষ্ণ দেবনাথের পরিচালনায় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসিরউদ্দিন কালু প্রধান অতিথি হিসেবে রথযাত্রার উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্দির কমিটির সাধারণ সম্পাদক বলেন, আমরা ভূমিদস্যু মানিক ব্যানার্জির কালো থাবা থেকে মন্দিরের রক্ষা চাই।
প্রধান অতিথি বলেন, বিএনপির সরকার ক্ষমতায় থাকাকালে কোনো ধর্মের মানুষের ওপর নির্যাতন বা অন্যায় বরদাশত করা হবে না। আমরা সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় সবাইকে এক সঙ্গে কাজ করবো।