আজ , , ,

চিকন্দী শরফ আলী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. আরিফুর রহমান

শরীয়তপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী চিকন্দী শরফ আলী স্কুল অ্যান্ড কলেজের ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা অ্যাড. আরিফুর রহমান।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক গত ৯ জুলাই কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাড. আরিফুর রহমান। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. বোরহান মিয়া, অভিভাবক সদস্য মো. আনিসিদ্দি তালুকদার এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অ্যাড. আরিফুর রহমান খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি ১৪২ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এব্যাপারে নবনিযুক্ত সভাপতি বলেন, এই নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপে যাঁরা আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছেন, তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতীয় সংসদের হুইপ মিয়া নরুদ্দিন আহাম্মেদ অপু, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা প্রশাসক তাহসিনা বেগম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, চিকন্দী ও জেলা বিএনপি’র সকল নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি।
সর্বোপরি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
প্রতিষ্ঠান-সংশ্লিষ্টদের আশা, নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে চিকন্দী সরাফ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণ, শরীয়তপুরে ছাত্রলীগ কর্মী আটক

www.hongkar.com |
dailyhongkar