আজ , , ,

ডামুড্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেশব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ৬৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ২০৭টি বৃক্ষরোপণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সংশ্লিষ্ট বিদ্যালয় গুলোতে এ কর্মসূচি পালন করা হয়।
ডামুড্যা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকন্ঠ ভক্ত জানান, উপজেলার ৬৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটির আঙিনায় ৩টি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন উপলক্ষে সকালে উপজেলার ৭ নং দুবখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা বিএনপি নেতা সৈয়দ জিল্লুর রহমান মধু, আলমগীর হোসেন মাদবর, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এ এইচ নজিবুল হক সহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
৭ নং দুবখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক এ এইচ নজিবুল হক বলেন, দেশব্যাপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর আমরা আমাদের বিদ্যালয়ের আঙিনায় শিক্ষার্থী ও সহকারি শিক্ষকদের সঙ্গে নিয়ে ৩টি চারা গাছ রোপণ করেছি।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক নির্দেশনায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ৩টি করে গাছের চারা রোপণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী আজ এ কর্মসূচি একযোগে সম্পন্ন হয়েছে।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar