আজ , , ,

হারুন-শাওন-রোমান-বাবুলের নেতৃত্বে পুর্নগঠিত হলো শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন (এসজেইউ)-এর ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও বার্ষিক ফল উৎসব শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক হুংকার-এর নির্বাহী সম্পাদক এম. হারুন অর রশিদ। সঞ্চালনা করেন শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন।
পুনর্গঠিত কমিটিতে দৈনিক হুংকার-এর নির্বাহী সম্পাদক এম. হারুন অর রশিদ সভাপতি, দৈনিক দিনকাল-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন পুনরায় সাধারণ সম্পাদক, চ্যানেল এস-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. খোরশেদ আলম বাবুল সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমাদের সময় ও বাংলানিউজ ২৪.কম-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দ কোষাধ্যক্ষ এবং নওরোজ-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি কাওসার হোসেন দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সৈকত চন্দ্র দত্ত (দৈনিক গণমুক্তি ও দৈনিক হুংকার), ফিরোজ খান (ডেইলি ইন্ডাস্ট্রি), আলী আহম্মেদ মোল্লা (মাতৃছায়া), শাহ জানে আলম টুটুল (স্বদেশ বিচিত্রা), সোহাগ সরদার (ডেইলি আর্থ), মোস্তফা সরদার (সমাবেশ), ইনছান সরদার (ভোরের আওয়াজ) এবং মনির হোসেন (খবরের আলো) কে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর পেশাজীবী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। সকল সদস্যকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করা হবে।
আলোচনা সভা ও বার্ষিক ফল উৎসব শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংগঠনের সদস্যবৃন্দসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar