আজ , , ,

সামান্য বৃষ্টিতেই ডুবছে পালং উত্তর বাজার সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা

সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় শরীয়তপুর পৌরসভার পালং উত্তর বাজারের গুরুত্বপূর্ণ একটি সড়ক। একাধিকবার সংস্কার ও পুননির্মান করা হলেও সঠিক পরিকল্পনার অভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বারবার একই সমস্যার মুখোমুখি হচ্ছেন এলাকাবাসী।
জানা গেছে, সম্প্রতি পালং উত্তর বাজার থেকে পালং স্কুল পর্যন্ত সড়কটি নতুন করে নির্মাণ করা হয়েছে। তবে নির্মাণকাজে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না রাখায় সামান্য বৃষ্টিতেই সড়কের উত্তর বাজার অংশে পানি জমে থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহন চালকরা।
স্থানীয়রা জানান, বৃষ্টিপাত একটু বেশি হলেই সড়কে পানি জমে যায়। অনেক সময় সড়কের পাশের দোকান গুলোতেও পানি ঢুকে পড়ে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।
একই সঙ্গে এ পথে চলাচলকারী স্কুল শিক্ষার্থীরাও পড়ছেন চরম বিপাকে। সড়কটি পাড়ি দিতে প্রায় সময়ই নষ্ট হয়ে যায় তাদের জুতা ও স্কুলের পোষাক।
সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে নির্মিত ড্রেনটি রাস্তার তুলনায় উঁচু হওয়ায় পানি সহজে সেখানে নামতে পারে না। এছাড়াও পানি প্রবাহের জন্য তৈরি ছোট ছোট ছিদ্রগুলোর কয়েকটি ময়লা জমে বন্ধ হয়ে রয়েছে। ফলে যে সামান্য পানি নামার সুযোগ থাকে, তাও নামছে ধীরগতিতে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবার সড়ক নির্মাণের সময় পানি নিষ্কাশনের বিষয়টি উপেক্ষা করায় এই ভোগান্তির সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সময় পানি জমে থাকার কারণে সড়কটির ক্ষয় শুরু হয়েছে বলেও জানান তারা।
তাদের দাবি, দ্রুত কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ না করলে সড়কটি আবারও ভেঙে পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar