আজ , , ,

পরীক্ষার সময় উত্তরপত্র না দেখানোর কারণে সহপাঠীর হাতে আহত বাদশা ফয়সাল

শরীয়তপুর জেলা শহরে পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে। পরীক্ষার সময় সহপাঠীদের উত্তরপত্র না দেখানোর অভিযোগ তুলে অপর কয়েকজন সহপাঠী মিলে একজন সহপাঠীর উপর হামলা করেছে। ৭ জুলাই মঙ্গলবার পরীক্ষা শেষে বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌর ঈদ গাঁ মাঠের উত্তর-পূর্ব পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী ও তার পরিবার সূত্রে জানা যায়, সোমবার রসায়ন বিষয় পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে রাঘব বাইন ও আহসান মাহমুদ আয়ান সহপাঠী বাদশা ফয়সালের কাছে উত্তরপত্র দেখতে চায়। বাদশা ফয়সাল দেখাতে অস্বীকার করলে সহপাঠী রাঘব ও আয়ান ক্ষিপ্ত হয়। রসায়ন পরীক্ষা শেষে বাদশা ফয়সালকে তারা জানিয়ে যায় পরবর্তী পরীক্ষায় যেন তাদের পরীক্ষার হলে সহযোগীতা করা হয়। মঙ্গলবার ছিল তথ্য ও প্রযুক্তি বিষয়ে পরীক্ষা। সেদিনও পরীক্ষা চলাকালে বাদশা ফয়সালের কাছে সহযোগীতা চায় রাঘব ও আয়ান। তাদের সহযোগীতা না করে পরীক্ষা শেষ করে বাদশা ফয়সাল। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বাদশা ফয়সালের গতিরোধ করে তার মাথায় একাধিক আঘাত করে সহপাঠীরা। এ বিষয়ে পালং মডেল থানায় অভিযোগ দায়ের করেছে বাদশা ফয়সালের পিতা শওকত হায়াত।
এ বিষয়ে পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, পরীক্ষা শেষে বিদ্যালয়ের সীমানার বাইরে একজন শিক্ষার্থী তার সহপাঠীদের দ্বারা আক্রান্ত হয়েছে বলে শুনেছি। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা দুপক্ষকে একত্রে করে শুনবো। পরবর্তীতে যেন এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করা হবে।
এ বিষয়ে মানবাধিকার কর্মী এডভোকেট মাসুদুর রহমান মাসুদ বলেন, কিশোর গ্যাংয়ের প্রভাব বেড়েই চলছে। বিদ্যালয় গুলোকে কিশোর গ্যাংকের কবল থেকে রক্ষা করতে না পারলে প্রকৃত শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। বিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের প্রতি আহবান করব তারা যেন শিক্ষা প্রতিষ্ঠান গুলো কিশোর গ্যাং মুক্ত রাখেন। তাহলে প্রকৃত শিক্ষার্থীরা উপকৃত হবে।
পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, পরীক্ষা হলে খাতা না দেখানো কে কেন্দ্র করে এক শিক্ষার্থী সহপাঠীদের দ্বারা আহত হয়েছে এমন ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। ভিকটিমের পিতাকে একটি অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা নিয়ে নিব।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar