আজ , , ,

শরীয়তপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিস উপলক্ষে জেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন এর উদ্যোগে সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এর নেতৃত্বে সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় একটি র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তাহসিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু, অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যয় হাসান, সহকারি পুলিশ সুপার মুহিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন, বিআরডিবি উপপরিচালক সুপ্রিয়া কর, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, বিআরডিবি সভাপতি মাহবুব আলম তালুকদারসহ পল্লী উন্নয়ন এর সদস্যবৃন্দ।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

নড়িয়ার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রবাসী বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ

www.hongkar.com |
dailyhongkar