আজ , , ,

নারী নির্যাতন মামলার প্রধান আসামী ইতালি প্রবাসী বারেক গ্রেফতার

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার প্রধান আসামী ইতালী প্রবাসী বারেক খন্দকার কে গ্রেফতার করেছে নড়িয়া থানা পুলিশ। ৩ জুলাই শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার ভূমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ১ জুলাই বুধবার শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দনম ট্রাইব্যুনালে ভিকটিম নিজে বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে নড়িয়া থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। নড়িয়া থানায় মামলাটি রেকর্ড করে তদন্ত শুরু করেছে। তদন্ত অবস্থায় আসামী বারেক খন্দকারকে গ্রেফতার করেছে। মামলার অপর আসামীরা হলেন শাহিন শেখ ও সাইফুল ভুইয়া।
এই বিষয়ে নড়িয়া থানা অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে বাদীর আর্জি প্রাপ্ত হয়ে মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত অবস্থায় প্রধান আসামী বারেক খন্দকার কে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar