বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৩ হাজার ৫৮০টি চারা ও কৃষি উপকরণ বিতরণ করেছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানবীন হাসান শুভসহ উপজেলা কৃসি বিভাগের কর্মকর্তা ও উপকার ভোগীগণ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তাহমিনা আক্তার বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ভেদরগঞ্জ উপজেলায় ৩ হাজার ৫৮০ টি ফলদ, বনজ ও ভেষজ ঔষধি বৃক্ষের চারা, জৈব সার এবং খুঁটি বিতরণ করেছি। একই সাথে আমাদের উপজেলার রোপা আমন চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে ১ হাজার ১৪৫ জন কৃষকের প্রত্যেককে ১ বিঘা জমির জন্য রোপা আমন ধান বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি-১০ কেজি করে প্রদান করা হবে।