আজ , , ,

ডামুড্যায় মাদক বিরোধী অভিযানে আটক ৫

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পৌরসভার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১ পিচ ইয়াবা, ৩ তিনটি মটর সাইকেল ও এক নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার (১৬ জুন) রাতে পুলিশ ডামুড্যা উপজেলার ডামুড্যা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ ১৮টি মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল হাওলাদার (৩৮), মাদক মামলায় সেলিম বাবুর্চি (৫০), রাজিয়া বেগম (৫৫), চাঁদাবাজি মামলায় স্বপন মাদবর (৪২) এবং মাদক মামলায় রাজিব বেপারী (২৪) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডামুড্যা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর হাওলাদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ১৮ মামলার আসামি সোহেল হাওলাদার, মাদকসহ ৭ মামলার আসামি সেলিম বাবুর্চি সহ অন্যান্যদের আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar