আজ , , ,

নওপাড়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মুন্সীর পিতার মৃত্যুবার্ষিকী পালিত

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মেম্বার বোর্ড অব ট্রাস্টিজ এবং নড়িয়ার ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের অন্যতম কর্ণধার আলহাজ্ব জাকির হোসেন মুন্সীর পিতা, বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব মরহুম মুন্সী গিয়াস উদ্দিন আহমেদ-এর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
২০০১ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
জানা গেছে, জীবদ্দশায় মুন্সী গিয়াস উদ্দিন আহমেদ সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নিবেদিতভাবে কাজ করেছেন। তাঁর সততা, উদারতা, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি এলাকায় একজন সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অবদান আজও এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হবে। এ উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
আলহাজ্ব জাকির হোসেন মুন্সী বলেন, শুক্রবার ১২ জুন আমার বাবা মরহুম মুন্সী গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী। ২০০১ সালের এই দিনে তিনি আমাদের ছেড়ে চলে যান। আমি সকলের কাছে তাঁর জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
মরহুমের পরিবার তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar