আজ , , ,

ব্র্যাকের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং প্রান্তিক পরিবারের পুষ্টি চাহিদা পূরণে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ২ হাজার ৩৮০টি খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে ব্র্যাকের গোসাইরহাট ও ডামুড্যা অফিসের আওতাধীন ৬টি শাখা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে হাঁসের বাচ্চা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু বকর সিদ্দিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “হাঁস পালন গ্রামীণ পরিবারের জন্য একটি সহজ, টেকসই ও লাভজনক আয়ের উৎস। ব্র্যাক সব সময় প্রান্তিক মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীরা এই কর্মসূচির সুফল ভোগ করে নিজেদের অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁধন রানী দাস (আঞ্চলিক ব্যবস্থাপক, দাবি), সমীর কুমার কুণ্ড (ব্র্যাক জেলা সমন্বয়ক), মোঃ এমদাদুল ইসলাম (এলাকা ব্যবস্থাপক,দাাবি), রেবেকা সুলতানা (এলাকা ব্যবস্থাপক, দাবি), সম্রাট হোসেন (এক্সটেনশন অফিসার, কৃষি ও বীমা ইউনিট), সুমন সরকার (এক্সটেনশন অফিসার, কৃষি ও বীমা ইউনিট) এবং সংশ্লিষ্ট শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ।
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ ধরনের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও ব্র্যাক সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
উপকারভোগীরা ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, হাঁস পালন থেকে প্রাপ্ত আয় তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar