আজ , , ,

যুবদল নেতা মানিক তুষারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শরীয়তপুরের গোসাইরহাটে যুবদল নেতা মানিক তুষারের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) বিকেল ৪টায় উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া পুরান মিয়ারহাট এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, মানিক তুষারকে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমরা মামলার বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
স্থানীয় বাসিন্দা মো. আবু হানিব বলেন, মানিক তুষার এলাকার একজন পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি। তাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।
এসময় উপস্থিত এলাকাবাসী দ্রুত মামলাটি প্রত্যাহার এবং প্রকৃত ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

শরীয়তপুর পৌর ১১ দলীয় ঐক্যের গণমিছিল

www.hongkar.com |
dailyhongkar