আজ , , ,

শরীয়তপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে সুপেয় পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

গত কয়েক দিনের তীব্র তাপদাহে শরীয়তপুরে জনজীবনের নেমে এসেছে বিপর্যস্ত অবস্থা। নিম্ন আয়ের মানুষ ও শহরে চলাচলকারী রিক্সা, ভ্যান, অটো চালক, শ্রমিকদের এখন যায় যায় অবস্থা। তারপর ও জীবিকার তাগিদে ছুটে চলছেন তারা। এমন সময়ে তীব্র তাবদাহে অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তি দিতে শরীয়তপুর জেলা শহরের উত্তর বাজার, চৌরঙ্গী মোড়, রাজগঞ্জ ব্রিজ, কোট এলাকা সহ জন গুরুত্বপূর্ণ স্থানে তৃষ্ণার্ত জনসাধারণের হিটস্টোক থেকে বাঁচতে ও তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের সুরক্ষায় লিফলেট, সুপেয় পানি, মাস্ক, হাতপাখা ও ছাতা বিতরণের মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শরীয়তপুর জেলা ইউনিট।

বুধবার (৩ জুন) সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে অসহায় ও পথচারীদের মাঝে সুপেয় পানি, হাতপাখা, ছাতা, মাস্ক বিতরণ করা হয়।
প্রচণ্ড গরমে রাস্তায় চলাচলকারী শ্রমজীবী মানুষ, রিক্সা চালক ও সাধারণ পথচারীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। এ সময় গরমজনিত অসুস্থতা এড়াতে সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট শরীয়তপুর জেলার সাধারণ সম্পাদক এ্যাড. হেলাল উদ্দিন আখন্দ, কার্যনির্বাহী সদস্য আলী আহম্মেদ মোল্লা, কার্যনির্বাহী সদস্য মোঃ রিংকু তালুকদার সহ ইউনিটের অন্যান্য সদস্যরা।

শরীয়তপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দরা জানান, মানবতার সেবাই সবচেয়ে বড় দায়িত্ব। অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। মানুষের দুঃসময়ে পাশে থাকা এবং তাদের কষ্ট লাঘবে কাজ করাই আমাদের অঙ্গীকার। প্রচণ্ড গরমে মানুষের স্বস্তি ও সচেতনতার জন্য এ ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar