শরীয়তপুর-২ অঞ্চলের ডামুড্যা ও গোসাইরহাট ব্র্যাক শাখা অফিসে ২০ জন মৎস্য চাষীর মাঝে৫০ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বিতরণকৃত পোনার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৫ হাজার টাকা।
বুধবার (২০ মে) সকালে ডামুড্যা ও গোসাইরহাট শাখা অফিস আয়োজিত পৃথক পৃথক কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক বাঁধন রানী দাস।
এসময় উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক ইমদাদুল হক, রেবেকা সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সম্রাট হোসেন, সুমন কুমার সরকারসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাগণ।
আঞ্চলিক ব্যবস্থাপক বাঁধন রানী দাস বলেন, “আমরা সদস্যদের ঋণ বিতরণের পাশাপাশি বিভিন্ন ক্রেডিট প্লাস কার্যক্রম পরিচালনা করে থাকি। যেমন মাছের পোনা বিতরণ, হাঁসের বাচ্চা প্রদান, ফিড পিলেট মেশিন বিতরণ এবং বিভিন্ন সময় ধান ও সবজির বীজ প্রদান করে থাকি। পাশাপাশি সদস্যদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা স্বাবলম্বী হতে পারেন এবং আয় বৃদ্ধি করতে সক্ষম হন।”
অনুষ্ঠানে সদস্যদের মাঝে মাছ চাষের গুরুত্ব, সঠিক পরিচর্যা এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। বিনামূল্যে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পেয়ে সদস্যরা ব্র্যাকের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।