আজ , , ,

জাতীয় সংসদের হুইপ এর বিরুদ্ধে অপপ্রচারে শরীয়তপুর প্রেস ক্লাবের প্রতিবাদ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণের অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সাংবাদিকদের টিস্যুবক্স নিক্ষেপ করেছে! এমন অসত্য সংবাদ প্রকাশের মাধ্যমে তার মানহারির অপচেষ্টা করছে একটি কুচক্রী মহল। এঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে শরীয়তপুর প্রেসক্লাব। মঙ্গলবার (১২ মে) একটি সভার মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়।
শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেনে সরদারের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক নূরুল আমিন রবিন, সহ-সভাপতি শহিদুল ইসলাম পাইলট, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শাকিল, কোষাধ্যক্ষ ছগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল মল্লিক, দপ্তর সম্পাদক মো. আল-আমিন, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য ইসহাক মাদবর, আব্দুল বারেক ভূইয়া, মো. মিরাজ সিকদার, মো. সাইফুল ইসলাম ঢালী প্রমুখ। সভায় অসত্য ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
শরীয়তপুর প্রেসক্লাবে সভাপতি মোঃ আবুল হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ একটি কুচক্রী মহল শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নামে নানান মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতার ফল হচ্ছে এ অসত্য সংবাদ।
তিনি বলেন, গোসাইরহাট উপজেলা হলরুমে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বক্তব্য প্রদানকালে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রেক্ষিতে টিস্যু বক্সটি গোসাইরহাট পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুজন হাওলাদারের উদ্দেশ্য করে নিক্ষেপ করেন। অথচ কুচক্রী মহল সাংবাদিকদের উপর টিস্যুবক্স নিক্ষেপ করেছে এমন মিথ্যা তথ্য নিয়ে নানান মাধ্যমে অপপ্রচার করেছে। শরীয়তপুর প্রেসকøাব এঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।
এব্যাপারে গোসাইরহাট পৌরসভা বিএনপির সদস্য সুজন হাওলাদার বলেন, ওই অনুষ্ঠানে বক্তব্য চলাকালীন সময়ে ভুলবশত আমি কথা বলছিলাম। আমার নেতা আমাকে শাসন করেছে। আমি এ বিষয় কোথায় কোন অভিযোগও করিনি অথচ মজলুম জননেতা অপু ভাইকে হেও করার জন্য একটি কুচক্রীমহল অপপ্রচার চালাচ্ছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar