জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমাদের দেশের ক্রীড়াঙ্গনকে নির্জিব করে, বিগত সরকার আমাদের যুব সমাজকে মাদকাসক্তির দিকে ঠেলে দিয়েছে। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পরে মাদক নিয়ন্ত্রনে উদ্যোগ নিয়েছে। যুব সমাজকে ক্রীড়াঙ্গনে ফিরিয়ে আনার জন্য জেলা ও উপজেলা পর্যায়ের ক্লাব এবং ক্রীড়া সংস্থা সমূহকে সচল করার উদ্যোগ নিয়েছে। আমাদের শরীয়তপুর জেলা প্রশাসন মাদক নিয়ন্ত্রণে ৪৫ দিনের একশান প্লানের অংশ হিসেবে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। আমরা আশা করি আমাদের ক্রীড়াঙ্গন সরব হলে, মাদক নিয়ন্ত্রণ হবে।
তিনি শুক্রবার সন্ধায় ইমাম হোসেন আকাশ মিনি স্টেডিয়ামে উপজেলা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরন, শরীয়তপুর জেলা পরিষদ প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক। সহকারি কমিশনার (ভূমি) কেএম রাফসান রাব্বি এর সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সদস্য আলহাজ্ব আবুল হাসেম ঢালী, আসলাম মাঝি, বিএম মোস্তফা, শহীদ ইমনের মা বেবী বেগমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনে নেতৃবৃন্দ। ফাইনালে খেলাটি নির্ধারিত সময় গোল শুন্য ছিল। পরে ট্রাইবেকারে মাধ্যমে ডিএমখালি ইউনিয়ন রামভদ্রপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মাস ব্যাপি এ টুর্নামেন্টের সহযোগিতায় ছিলো সখিপুরের সাজেদা জাব্বার হাসপাতাল লিমিটেড।
পরে বিজয়ীদের হাতে পুস্কার তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এমপি।